শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে জেসমিন আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে।

এর আগে, একই দিন দুপুর ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আাঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ এবং পরিবার তাৎক্ষণিক এই আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

সে উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ির খোকনের মেয়ে এবং স্থানীয় পুরুষোত্তমপুর দাখিল মাদরাসা থেকে সে দাখিল পরীক্ষার্থী ছিল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুর ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD