শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশ কর্তৃক পরিবেশ কথন

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশ কর্তৃক পরিবেশ কথন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

“নিরাপদ পরিবেশ আর কৃষি আবাদে ভরবে দেশ, গড়বো আমরা সবুজ বাংলাদেশ” এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে সবুজ বাংলাদেশ কর্তৃক লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ৫ জুন শনিবার দুপুর ১২টায় সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশ কথন।

এই সময় সবুজ বাংলাদেশ সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দীন পাঠান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম পাবেল, ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ফোরামের সভাপতি একে এম নেয়ামত উল্ল্যাহ বাবু, সবুজ বাংলাদেশ সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, একে এম মাহবুবুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমূখ।

পরিবেশ কথনের মূল আলোচনায় ছিল লক্ষ্মীপুরের বিভিন্ন পরিবেশ দূষণ, যেমন ইটভাটা, পৌর বর্জ নিষ্কাশে অবহেলা, খাল দখল, মেঘনা নদী ভাঙ্গন,রাজনৈতিক নেতা কর্তৃক গাছে পেষ্টুন ব্যানার স্থাপন যার পেরাগে গাছের ক্ষতি হয় তা তুলে ধরা হয়েছে।

সবুজ বাংলাদেশ সারাদেশ ব্যাপি ২ হাজার বৃক্ষবিতরণ ও রোপণ করে এক সাথে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। বক্তৃতাদের আলোচনার শেষে পথচারীদের মাঝে ২শতাধিক গাছ বিতরণ করা হয়। এবং সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়।

সবুজ বাংলাদেশ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা সারা দেশে এক যুগে এই দিবসটি পালন করছি। লক্ষ্মীপুর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করছি। এইবার আমরা নাম দিয়েছি পরিবেশ কথন। কারন পরিবেশের বিপর্যয়ের কথা বলতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচীটি পালন করেছি। মানুষের সচেতনতাই পারে পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশ কে বাঁচাতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD