শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে প্রতিবন্ধীকে হত্যা চেষ্টায় যুবক আটক

কিশোরগঞ্জে প্রতিবন্ধীকে হত্যা চেষ্টায় যুবক আটক

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুটিমারী ইউনিয়নের ইলেকট্রনিক মিস্ত্রি প্রতিবন্ধী রবিউল ইসলাম (৩৩) তার ব্যবসায়ীক কাজে নিয়মিত ভাবে উপজেলার খোকার বাজার হয়ে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে যাওয়া আসা করে। আসা যাওয়ার পথে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের আশুকান্ত রায়ের ছেলে দীপুর (২৮) সাথে তার পরিচয় হয়। আবার ঠুনকো বিষয় নিয়ে দীপু রায়ের সাথে রবিউল ইসলামের দ্বন্দ শুরু হয়। এতে রবিবার সকালে ব্যবসায়িক কাজে টেঙ্গনমারী যাওয়ার পথে প্রতিবন্ধী রবিউল ইসলামকে ধারালো ছুরি দিয়ে পেটে কোপ দিলে প্রতিবন্ধী রবিউল ইসলামের ভূড়ি বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করান। অপর দিকে রবিউল ইসলামকে হত্যা করতে না পারায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অস্ত্রসহ মালামাল লুটপাট করার সময় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD