শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি –

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মাইজদী প্রধান ডাকঘরের পোষ্টাল অপারেটর মো. আবু সায়েম (৪৫), তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা । অন্যজন হলেন, সেনবাগের চাঁদপুর গ্রামের বাসিন্দা হাফেজ আবদুল কাদের জিলানী (২৬)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন।

রোববার (৬জুন) বিকেলে নোয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল (ডিপিএমজি) মাঈনুল ইসলাম খশনবিশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আবু সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ জয়নাল আবদীনের ছেলে হাফেজ আবদুল কাদির জিলানী (২৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে মারা যায। আজ রোববার গ্রামের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান করোনায় আক্রান্ত হয়ে সেনবাগের চাঁদপুর গ্রামের জিলানীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD