শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় করোনায় স্কুল শিক্ষক সেলিনা আক্তারের মৃত্যু

কসবায় করোনায় স্কুল শিক্ষক সেলিনা আক্তারের মৃত্যু

আবুল খায়ের স্বপন।।

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনা সংক্রমিত হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের (৫০) মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টা ২০ মিনিটে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিনা আক্তার কসবা পৌর শহরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। এর আগে তিনি কসবা পৌর শহরের বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার ব্যবস্থাপক।

পরিবার সূত্রে জানা যায়, আজ সোমবার পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও স্বামীর বাড়ি ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে সেলিনা আক্তারকে দাফন করা হবে।

সেলিনার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট সেলিনা। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। সেলিনা ক্যানসারে ভুগছিল। সম্প্রতি আবার করোনায় আক্রান্ত হয়েছিল।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD