শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠিতে তিন সাংবাদিককে দেড়লাখ টাকা অনুদান

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠিতে তিন সাংবাদিককে দেড়লাখ টাকা অনুদান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির তিনজন অসচ্ছল সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান বাবদ দেড়লাখ টাকার চেক পেয়েছেন। রোববার দুপুর সাড়ে বারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলেদেন জেলা প্রশাসক মো. জোহর আলী । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ কামাল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আককাস সিকদার উপস্থিত ছিলেন। যারা অনুদান পেয়েছেন তারা হলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি চ্যানেল আই ও জনকন্ঠ প্রতিনিধি মানিক রায় পঞ্চাশ হাজার টাকা, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি আব্দুর রহিম রেজা পঞ্চাশ হাজার টাকা ও নলছিটি প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ উপজেলা সংবাদদাতা মিলনকান্তি দাস। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাংবাদিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেন । গত প্রায় সাত বছর যাবত সরকার কয়েকশত অসচ্ছল, অসুস্থ, ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়ে আসছে । এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী মানবিক পদক্ষেপ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD