শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন থেকে ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন থেকে ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রেললাইন থেকে মো. শাহীন উদ্দিন (৫০) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহীন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাবরক্ষক ছিলেন।

নিহতের ছোটভাই কামাল উদ্দিন জানান, আজ ভোরে তার ভাই শাহীন রাগ করে বাসা থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শিমরাইলকান্দি ট্রেনের নিচে কাটা পড়ে তার ভাই শাহীন।

তবে তিনি জানান, বনিকপাড়ায় তার ভাই শাহীনের ৪শতাংশ যায়গা নিয়ে সুলতানপুর এলাকার মন্টু মিয়া ও স্থানীয় সুমন মিয়ার সাথে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল। তার ছেলে-মেয়েকে একাধিকবার মেরে ফেলার হুমকিদামকি দিতেন তারা। হয়তো তা সমাধান হয়নি বলে তার ভাই শাহীন আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন বলে দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খাঁন নোমান জানান, সকালে রেললেইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুপুরে ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD