শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রেল সেবা চালু ও হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবীতে জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

রেল সেবা চালু ও হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবীতে জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া।।

গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের নারকীয় তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মনবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালু ও হেফাজতের শীর্ষ দুই নেতা সহ জড়িতদের গ্রেফতার,বিচারের দাবীতে মানববন্ধন করেছেন জেলা ওয়ার্কার্স পার্টি।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ব্রাহ্মনবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড অাবু সাঈদ খান,জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম,জেলা যুব মৈত্রীর আহবায়ক কমরেড অ্যাড.মোঃ নাসির মিয়া,সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান,রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সামসুল আলম,সাধারন সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রীর সাধারন সম্পাদক সানিউর রহমান,কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান,সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহ সহ শীর্ষ হেফাজত নেতাদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জাতীয় সম্পদ সংস্কার এবং একই সাথে আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মনবাড়িয়া তান্ডবের সকল বিষয় তদন্তপূৃর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবী জানান।বক্তারা আরো বলেন,ইসলাম রক্ষা করবে স্বয়ং আল্লাহতালা নিজেই।কোন মৌলবাদী ইসলামী দল নয়।অবিলম্বে আইন করে সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানি মূলক বক্তব্য দিয়ে আইনশৃংখলার অবনতি ঘটিয়ে ব্রাহ্মনবাড়িয়াকে মৃত্যুপরীতে পরিনত করেছে তাদের কে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং আগামী ২০ জুনের মধ্যো রেল সেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগনকে নিয়ে রেল পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD