শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮৪

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮৪

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৫ জনে। এ সময় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৯০ জনে।

মঙ্গলবার (৮ জুন) রাত ১০টা ৪০ মিনিটে নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৩৫০ টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪৯ জন, বেগমগঞ্জের ১৫ জন, সুবর্ণচরের এক জন, সোনাইমুড়ীর দুই জন, চাটখিলের আট জন, সেনবাগের দুই জন, কোম্পানীগঞ্জের দুই জন ও হাতিয়া উপজেলার দুই জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ২৯০ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৩৬১ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৯২৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০২ জন।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসক খোরশেদ আলম খান জেলাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে সাতদিনের লকডাউন ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD