শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচর উপজেলার প্রথম নারী ইউএনও চৈতী সর্ববিদ্যা

সুবর্ণচর উপজেলার প্রথম নারী ইউএনও চৈতী সর্ববিদ্যা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথমবারের মতো একজন নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করলেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৯ জুন) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন তিনি।

সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান চৈতী সর্ববিদ্যা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, সুবর্ণচর উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছেন এটা তার একটা নজির। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। আমাদের নোয়াখালী জেলায় বেশ কয়েকজন নারী ইউএনও রয়েছেন। আশাকরি তার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD