শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন চরম ভোগান্তি

বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন চরম ভোগান্তি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

দীর্ঘ ২ বছর যাবৎ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিষদে সেবা নিতে আসা স্থানীয় নাগরিকদের। সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায়ের জন্য মাইকিং সহ বিভিন্ন সময়ে নোটিশ দিয়েছেন কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাফেলতির কারণে তাদের বিল পরিশোধ করা হয়নি। পরিষদে প্রায় ত্রিশ হাজার টাকা পাওনা থাকায় বিদ্যুৎ বিভাগ গত ১ সপ্তাহ আগে পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। বিদ্যুৎ বিহীন পরিষদ এতোদিন অতিবাহিত হলেও পূর্নরায় বিদ্যুৎ সংযোগ আনতে নেই কোন উদ্যোগ।
পরিষদে সেবা নিতে আসা লিটন, গৌতম, লাবলী, রিজিয়া বেগম, কামাল ও ফোরকান জানান, তারা তিন চার দিন পর্যন্ত জন্ম সনদ নেওয়ার জন্য পরিষদে আসেন কিন্তু বিদ্যুৎ না আসা পর্যন্ত দিতে পারবে না বলে ছাফ জানিয়ে দেন এবং উদ্দ্যোক্তা শামিম বলেন, সার্ভারে খুব সমস্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদে কর্মরত এক ব্যক্তি বলেন, এই তীব্র তাবদাহে পরিষদে বসে অফিস করা খুবই কষ্ট হচ্ছে।
রাজাপুর পল্লী বিদ্যুৎ এর এজিএম রাজন কুমার দাস জানান, ইউনিয়ন পরিষদের লাইন এর আগেও দু’বার বিচ্ছন্ন করা হয়েছিল তখন ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা কিছু টাকা পরিশোধ করে এবং মুচলেখা দিয়ে পূর্নরায় সংযোগ নিয়েছিলো। তার পরে আবার প্রায় ২ বছর বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। বর্তমানে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর বিষয়ে সত্বতা স্বীকার করে বলেন, “পরিষদে হোল্ডিং ট্যাক্স (চৌকিদারী ট্যাক্স) ঠিকমতো উঠেনা বিদায় বিদ্যুৎ বিল দিতে পারিনি। খুব শীঘ্রই তাদের পাওনা টাকা পরিশোধ করে লাইন চালু করব।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD