শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলছিটিতে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। আগামী রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও ঘর প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, সাংবাদিক মেসবাহ উদ্দিন খান রতন, মোঃ আমির হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নলছিটিতে দ্বিতীয় পর্যায়ের গৃহ নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেই গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD