শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
“নিসচা” কেন্দ্রীয় কমিটির সাথে নোয়াখালী জেলা শাখার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

“নিসচা” কেন্দ্রীয় কমিটির সাথে নোয়াখালী জেলা শাখার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল পাঁচটায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ কেন্দ্রীয় কমিটির সাথে নিসচা নোয়াখালী জেলা শাখার এক ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

“নিসচা” নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন, কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহাসচিব এহসানুল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জহিরুল ইসলাম মিশু।

সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে সভার কাজ শুরু করলে, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন নিসচা নোয়াখালী শাখার বিগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নোয়াখালী শাখার পক্ষ থেকে যথাক্রমে- আব্দুর রহমান, আব্দুর রহিম, নাজমা বেগম, রুমানা ইসলাম, সাইফুল ইসলাম, শাকিবুল ইসলাম, গাজী রুবেল, ডাঃ আরিফ মাহমুদ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ এবং যুগ্ম সম্পাদক লিটন এরশাদ নোয়াখালী কমিটির সাথে যোগাযোগ রক্ষা এবং নোয়াখালীর কার্যক্রমকে গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় মহাসচিব এহসানুল হক কামাল কিছু দিক নির্দেশনা তুলে ধরেন, তার মধ্যে- চালকদের মধ্যে যাদের লাইসেন্স নাই, তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা, সমস্যা গুলোর কারণ উদ্ঘাটন করা এবং নিসচার যেকোন প্রোগ্রাম সংবাদের মাধ্যমে জনগণের নজরে আনার বিষয়ে গুরুত্ব দেন।

প্রধান অথিতি নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, যেহেতু সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের নোয়াখালীর কৃতি সন্তান। তাই নোয়াখালী কমিটিকে মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগী হতে হবে। এ বিষয়ে সকল ধরনের সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেন। সবশেষে সভাপতি নিসচার অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করে সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD