শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে (নোবিপ্রবি) কর্মকর্তা জিয়াউল হক সম্রাটের কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টায় কবিরহাট উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার কবিরহাট বাজারের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিছিলটি জিরো পয়েন্টে এসে শেষ হয়।

কবিরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি সামছুদ্দিন সাকলাইন, কবিরহাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল,

সবাবেশে বক্তরা সেতুন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তিকারী সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সাথে বক্তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসির প্রতি প্রশ্ন রাখেন সে একজন সরকারি কর্মকর্তা কিন্তু সে অফিস না করে কিভাবে বেতন নেয়।

উল্লেখ্য, শনিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তিকারী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর জিয়াউর রহমান সম্রাটকে (৩৫) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট সংলগ্ন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

আটককৃত, জিয়াউর রহমান সম্রাট (৩৫) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক। সে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাকে লিখিত অভিযোগের আলোকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়া ছাড়া এ বিষয়ে এখন আর কোন মন্তব্য করা যাচ্ছেনা। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম (৪৮)।

অভিযোগটিতে বিবাদী করা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে (৩৫)। সে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত (১৭ জুন) রাত ১২টা ৮মিনিটের দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট তার নিজের ফেইসবুক অ্যাকাউন্ট (সম্রাট এসএফ) থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ আজেবাজে স্ট্যাটাস দিয়ে ওবায়দুল কাদেরের দীর্ঘ দিনের অর্জিত মান সম্মান ক্ষুণ্ন করে। বিবাদী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন। তার এমন আচরণে দলের ও প্রিয় নেতার সম্মান নষ্ট করায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে জিয়াউর রহমান সম্রাটের ফোনে শুক্রবার রাত ১০টার দিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটের দিকে সম্রাট তার ফেইসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, প্রিয় নোয়াখালীবাসী, গতকাল রাতে আমার ফেইসবুক আইডি হ্যাক করে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপত্তিকর একটা পোস্ট দেয়া হয়। পরে আইডি পুনরুদ্ধার করে আমি পোস্টটা ডিলিট করি। এমন অনাকাঙ্খিত বিষয়ে আমি বিব্রতবোধ করছি,সাথে দুঃখ ও প্রকাশ করছি। আমি মুজিব আর্দশের সৈনিক, নিজের থেকে পোস্ট দিলে আমি ডিলিট করতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD