রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কসবায় স্বপ্নের ঠিকান পেলেন ২০০ পরিবার

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কসবায় স্বপ্নের ঠিকান পেলেন ২০০ পরিবার

মোঃ আবুল খায়ের স্বপন,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার সকাল ১১টায় সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন-গৃহহীন ২০০ পরিবারকে জমির মালিকানা দলিল ও গৃহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালী হস্তান্তর করেন। এ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন জেলা পরিষদ মিলনায়তনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান প্রমুখ।
সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কসবায় গৃহহীন, হতদরিদ্র ১ হাজার ৮৬৭ পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য নির্বাচন করা হয়। তন্মধ্যে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি উপজেলার বায়েক, গোপীনাথপুর, কুটি ও বাদৈর ইউনিয়নের ভূমিহীন ২শত পরিবারের মাঝে স্বপ্নের এই বাড়িগুলো হস্তান্তর করেন। ওই প্রকল্পে প্রতিটি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ ভূমির উপর ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে একটি সেমিপাকা ঘর নির্মাণ করে মালিকানা দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কসবা উপজেলার ভূমিহীন-গৃহহীন সুবিধাভোগীদের মাঝে অনুষ্ঠানে উপজেলার খাদিজা বেগম, সফিক মিয়া, মো. রনি, রুবেল, বাশার মিয়া, আয়চান বেগম, সীমা বেগম প্রমুখ উপস্থিত থেকে জমির মালিকানা দলিল ও গৃহ আনুষ্ঠানিকভাবে বুঝে পান।
বায়েক ইউনিয়নের গোপীনগর গ্রামের ভূমিহীন-গৃহহীন বৃদ্ধা আয়চান বেগম (৭২) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, অবশেষে মাথা গুজার একটি ঠাঁই হল। আল্লাহর নিকট নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD