শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ী হস্তান্তর

কিশোরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ী হস্তান্তর

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দেশের সকল উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ীর চাবি ও জমি হস্তান্তর উদ্বোধন করেন। দেশের ৪টি উপজেলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত থেকে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পেরে আবেগ আল্পুত ভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালে সংযুক্ত হওয়ার আগে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি,বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নিতাই ইউপি চেয়ারম্যান ফারূকুজ্জামান ফারুক,বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান দুলু,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন প্রমূখ।
পরে উপজেলার ১শ’৭০টি পরিবারের মাঝে জমির দাখিলা,দলীলপত্র বাড়ীর চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম।
বাড়ীর চাবি ও জমির দলীল পেয়ে কেঁদে উঠে নিতাই ইউনিয়নের বাড়ী মধুপুর গ্রামের খেতাব উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম (৪০)। বললেন আজ শেখ হাসিনা সরকার হামাক আশ্রি (আশ্রয়) দিছে। এদ্দিন ঝড়ির দিনত হামার থাকির জাগাও আচলো না। একনা ঘরত সোবায় মিলি আছনো। আইজ হামাক শেখের বেটি ঘর করি দিছে। আল্লাহ তাকো সুখে থুইবে।
একই ভাবে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের সোলায়মান আলীর মেয়ে সোহানা আক্তার বেবী (৩৫) বলেন,আল্লাহ প্রধানমন্ত্রীর ভাল করবে। তাকে আল্লাহ সুখে শান্তিতে রাখবে। হামার জন্যে যায় এতকিছু করি দেইল তাক আল্লাহও ভাল রাখবে।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৩ জানুয়ারী (১ম পর্যায়) উপজেলার ১শ’৪০টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বাড়ীর চাবি ও দলীল হস্তান্তর করা হয়। রবিবার ২০জুন (২য় পর্যায়) ১শ’ ৭০টি পরিবারের মাঝে বাড়ীর চাবি ও দলীল হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD