রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সেনবাগে সাব-রেজিস্ট্রারের নানা অনিয়মের বিরুদ্ধে দলিল লিখক সমিতির কর্ম বিরতি

সেনবাগে সাব-রেজিস্ট্রারের নানা অনিয়মের বিরুদ্ধে দলিল লিখক সমিতির কর্ম বিরতি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে সাব-রেজিস্ট্রার অফিসের -রেজিস্ট্রার তানিয়া তাহেরের বিরুদ্ধে অনিয়ম, দলিল লিখকদের সঙ্গে অসদাচরণ, ঘুষ দাবি, দলিল লিখকদের সনদপত্র বাতিলের হুমকি প্রদান, লেখকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের দাবিতে কর্ম বিরতি শুরু করেছে সেনবাগ দলিল লিখক সমিতি।

রোববার(২০জুন) বেলা সাড়ে ১১টার সময় সেনবাগে সাব-রেজিস্ট্রার অফিসের সংলগ্ন দলিল লিখক সমিতির অস্থায়ী কার্যলয়ে সেনবাগ দলিল লিখক সভাপতি এম তালেবুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এই কর্মবিরতি ঘোষণা করা হয়।

সভায় লেখকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার, অফিসের অনিয়ম ও অসদাচারণ বন্ধ না করা, পর্যন্ত অনিধিষ্ট কালের কর্ম বিরতি চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয়। এসময় সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক বাহাদুর, সাবেক সভাপতি নোয়াব মিয়া, ইউসুপ মজুমদার, সদস্য মোঃ আলী হোসেন রতন ও কাজী হুমায়ুন সহ ভুক্তভোগী সমিতির সদস্যরা বক্তব্য রাখেন।

এর আগে গত বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রারের অসৌজন্যমূলক আচরণ ও নানা অনিয়মের ঘটনায় দলিল লিখক সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি সভা ডেকে প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে জেলার কবিরহাট উপজেলার সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেনবাগে সপ্তাহে দু’দিন অফিস করেন। তিনি অফিস কার্যক্রম শুরুর পর থেকে দলিল লিখকদের সঙ্গে দলিল সম্পাদনে শুরু করেন অসদাচরণ, ঘুষ দাবি, দলিল লিখকরা এর প্রতিবাদ করলে তিনি সনদপত্র বাতিলের হুমকি প্রদান করেন।

সাব-রেজিস্ট্রারের এই সব অভিযোগের বিরুদ্ধে ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী দলিল লিখক মো. আলী হোসেন ও কাজী হুমুায়ন ১৬ই জুন মহাপরিদর্শক (নিবন্ধন), আইনমন্ত্রী, সচিব,সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার তানিয়া তাহেরের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে জেলা রেজিস্টার আবদুল খালেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের বিরুদ্ধে অভিযোগ এখনো পায়নি তিনি । কর্মবিরতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তারা করতে পারেন। আমার অফিস যথা নিয়মে চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD