শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ইউপি নির্বাচনে নৌকা’র শতভাগ জয়

নলছিটিতে ইউপি নির্বাচনে নৌকা’র শতভাগ জয়

আমির হোসেন ,ঝালকাঠি প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচন নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নেই নৌকা প্রতীকের প্রার্থীরা শতভাগ বিজয়ী হয়েছেন।
২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১০জন চেয়ারম্যান প্রার্থীই বিজয়ী হয়েছেন।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটারগন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট প্রদান করেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) অংশ গ্রহণ না করায় তেমন কোন প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়নি। প্রতিদ্বন্দ্বি শক্ত প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর বা সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মগড় ইউনিয়নে এনামুল হক শাহীন, ভৈরবপাশা ইউনিয়নে আবদুল হক হাওলাদার,কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশ ইউনিয়নে শাহজাহানহা হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, কুশঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন শিকদার, সিদ্ধকাঠি ইউনিয়নে কাজী জেসমিন ওবায়েদ,দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা,নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম মোল্লা এবং মোল্লারহাট ইউনিয়নে কেএম মাহাবুবুর রহমান সেন্টু বিজয়ী হয়েছেন।
নির্বচনের আগেই আলীগের বিদ্রোহী প্রার্থিগন দলের প্রতি শ্রদ্ধারেখে নিজেদেরকে প্রচার প্রচারণা থরকে বিরত রাখার পাশাপাশি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন। তাঁরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে দাবী করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রাথীতা করলেও কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ব্যার্থ হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD