বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তাদের উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় মোট ২৬৭ জন নাগরিককে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি, আর তিনজন মিশরীয় নাগরিক।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য নৌকাযোগে পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড।

লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে প্রবেশে প্রতিনিয়ত নৌকাযোগে পাড়ি দেয় অভিবাসী প্রার্থীরা। প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD