শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস শুদ্ধাচার পুরস্কারে ভুষিত হলেন

খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস শুদ্ধাচার পুরস্কারে ভুষিত হলেন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস সুখী-সমৃদ্ধ সোনার বাংলা
গড়ার প্রত্যায়ে এবং রাষ্ট্রীয়প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সুচকে অগ্রড়তি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে সুদ্ধাচার ২০২১ পুরস্কারে ভুষিত হলেন। খুলনা জেলা প্রশাসন
খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করার জন্য সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন এর হাত থেকে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এসময় খুলনাজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।
কর্মজীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে মন্তব্য করে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।

তিনি আরো বলেন, আমার মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসকখুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করার জন্য সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন স্যারকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

জেলা প্রশাসক হেলাল গোসেন স্যার এর নেতৃত্বে রাষ্ট্রের রাষ্ট্রীয় কাজসহ সাধারণ জনগণের যেকোন কাজ দায়িত্ব নিয়ে করার জন্য সব সময় চেষ্টা করি।তিনি আরো বলেন এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরো বেশি দায়বদ্ধ করবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে দেশের দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে এই প্রাপ্তি আমাকে উৎসাহ যোগাবে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সদস্যদের বিশেষ করে আমার ছোট্ট বাবাসোনাকে ও আমার স্ত্রী জ্যোতি বিশ্বাসকে যাদেরকে বঞ্চিত করে আমার এই আক্লান্ত ছুটে চলা। একইসাথে ধন্যবাদ জানাই প্রিয় দাকোপবাসীকে।

পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, উন্নত আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতাসহ ১৯ টি নির্ধারিত বিষয়ে সর্বোচ্চ স্থান অর্জন করায় এ পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD