রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সেনবাগে করোনায় প্রাণ গেল আবুধাবী প্রবাসীর

নোয়াখালী সেনবাগে করোনায় প্রাণ গেল আবুধাবী প্রবাসীর

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মো. আবুল কালাম (৬০) নামে এক আবুধাবী প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত প্রবাসী সেনবাগের ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম কাবিলপুর গ্রামের সুলতান মুন্সির বাড়ি বাসিন্দা।

গত ৭ মাস আগে তিনি আবুধাবী থেকে বাংলাদেশে আসে। গত কয়েকদিন থেকে আবুল কালামের জ্বর,সর্দি,কাশী সহ নানা উপসর্গ দেখা দেয়।

এরপর সে শনিবার (২৬ জুন) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। পরবর্তীতে রোববার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে প্রবাসী আবুল কালাম বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে মারা যান।

সেনবাগ উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডাক্তার নির্ময় পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, সেনবাগে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD