সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালীতে গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল ট্রাক্টর চালকের

নোয়াখালীতে গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল ট্রাক্টর চালকের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে গাছের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

নিহত মো.ইব্রাহীম (৩৫) ময়মনসিংহ জেলার ফলফুর উপজেলার বালিয়ারা গ্রামের মো: ইমান আলীর ছেলে।

সোমবার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। দুপুরের দিকে নিজের গাড়িতে একা নিজে গাছ তুলতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম দীর্ঘ দিন থেকে সেনবাগ উপজেলা ডমুরুয়া ইউনিয়ন গাজীরহাট এলাকায় বসবাস করতেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD