রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কোম্পানীগঞ্জে সাংবাদিক সুভাষ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কোম্পানীগঞ্জে সাংবাদিক সুভাষ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহষ্পতিবার (২৯ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ।

সমাবেশে বক্তারা কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখ করে বলেন, কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের বিবাধমান দ্বন্দ্বের জের দিতে হচ্ছে সাংবাদিকদের। ইতোমধ্যে বুরহান উদ্দিন মুজাক্কির নামে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিক গিয়াস উদ্দিন রনিকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাংবাদিক সুভাষের বাড়িতে প্রকাশ্যে দিনের বেলায় হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা সুভাষকে কুপিয়ে আহত করে। রক্ষা পায়নি তার ছেলে ও মা। সুভাষ বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বারবার গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে।

এসময়য় সাংবাদিক নেতারা প্রশান্ত সুভাষ চন্দ ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD