রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলবল নিয়ে কাদের মির্জার ত্রাণ বিতরণ

নোয়াখালীতে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলবল নিয়ে কাদের মির্জার ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

সারা দেশের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের উপস্থিতিতে দলবল নিয়ে ত্রাণ বিতরণ করার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। তবে অভিযোগটি নাকচ করা হয়েছে তার পক্ষ থেকে।

কাদের মির্জা বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। গত ৭মাস ধরে স্থানীয় এবং জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখে ব্যাপক আলোচিত সমালোচিত হন তিনি।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারে সামাজিক দূলত্ব ভঙ্গ করে ত্রাণ বিতরণের এই ঘটনা ঘটে।

কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত আইয়ুব আলী ফেসবুকে কাদের মির্জার লোক সমাগম করে ত্রাণ বিতরণ করার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলে এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, প্রায় ২শতাধিক মানুষ সামাজিক দূরত্ব ভঙ্গ করে ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে আছে। আরেকটি ছবিতে দেখা যায় ত্রাণ নিতে এসে বিপুল সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব ভঙ্গ করে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। অন্য একটি ছবিতে দেখা যায় খোদ কাদের মির্জা নিজেই সামাজিক দূরত্ব ভঙ্গ করে কয়েকজন অনুসারীর মাঝখানে দাঁড়িয়ে বকৃক্তা করছে।

স্থানীয়দের অভিযোগ, আইন সকলের জন্য সমান হওয়া প্রযোজ্য। জনপ্রতিনিধি যদি কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লকডাউন ভঙ্গ করে তাহলে সারা দেশের লকডাউন অচিরেই ঢিলেঢালা হয়ে পড়বে।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফোনে বিকেল ৪টা ৪৮মিনিটের দিকে ফোন করা হলে সাহাদাত সাহেদ নামে তার এক অনুসারী ফোন রিসিভ করে দাবি করেন, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামজিক দূরত্ব বঙ্গ করা হয়নি। তিনি বক্তব্যের শুরুতেই সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ারের ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD