শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে লকডাউনে প্রশাসনের সাথে মাঠে কাজ করেন জেলা স্কাউট ও রোভার

নোয়াখালীতে লকডাউনে প্রশাসনের সাথে মাঠে কাজ করেন জেলা স্কাউট ও রোভার

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩০ জুন একটি নোটিশে সাক্ষরিত ভাবে সারাদেশে একযোগে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন ঘোষনা করেছেন মন্ত্রীপরিষদ বিভাগ।

নোটিশে উল্লেখ করেন ১ জুলাই সকাল ৬ ঘটিকা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে লকডাউন চলমান থাকবে।

এই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খানের নির্দেশনায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যগণের সাথে লকডাউনের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দায়িত্ব পালন করেন জেলা স্কাউট ও রোভার স্কাউট সদস্যগণ।

অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন জেলার স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের সঙ্গে নিয়ে জেলার বিশেষ বিশেষ সড়ক ও চত্তরে গিয়ে জনসাধারণকে সচেতন করেন এবং যারা মাস্ক বিহীন তাদেরকে মাস্ক পরিধান করিয়ে সচেতন থাকার পরামর্শ দেন। এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য উদ্দেশ্যমূলক কথা বলেন।

এই সময় জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটের বিভিন্ন পদের কর্মকর্তা ও প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত সদস্য এবং বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মো: মোজাম্মেল হোসেন (এলটি)
উপস্থিত ছিলেন।

জেলা স্কাউট সম্পাদক আহম্মদ হোসেন ধনু জানান, স্কাউটিং এর শ্লোগান হচ্ছে “সদা প্রস্তুত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রশাসনের সাথে একযোগে কাজ করতে জেলা স্কাউটের কোনো বিকল্প নেই।

জেলা রোভার স্কাউট সম্পাদক মোহাম্মদ আবদুল জলিল জানান, বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলার রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খানের নির্দেশনায় সারাদেশে একযোগে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত লকডাউনে জেলা রোভারের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা রোভার ও জেলা স্কাউটসের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এবং আজ নোয়াখালী জেলার চৌমুহনী চৌরাস্তা, সোনাপুর চত্তর, মাইজদী বাজার, পৌর বাজার’সহ বিভিন্ন জায়গায় তারা প্রশাসনের সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD