শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জবির আইএমএলের পরিচালক মোন্তাসির হাসানের বাবার পরলোকগমন

জবির আইএমএলের পরিচালক মোন্তাসির হাসানের বাবার পরলোকগমন

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগী অধ্যাপক ও ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজের পরিচালক জনাব খন্দকার মোন্তাসির হাসানের অধ্যাপক খন্দকার দেলোয়ার হোসেন (অবঃ) পরলোকগমন করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (৭ জুলাই) সকাল ৭টা ৩০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, খন্দকার দেলোয়ার হোসেন নওগাঁ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। বেশকিছু দিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। পরবর্তীতে সুস্থ হলেও বেশ কিছুদিন যাবত তিনি পুনরায় অসুস্থ হয়ে যান। আজ সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন এই প্রবীণ শিক্ষক।

উল্লেখ্য যে, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক জনাব খন্দকার মোন্তাসির হাসানের বাবা খন্দকার দেলোয়ার হোসেন (অবঃ) নওগাঁ সরকারি কলেজ এর একজন সুনামধন্য অধ্যাপক ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD