শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে শারী‌রিক নির্যাত‌নের অভি‌যোগ

নলছিটিতে ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে শারী‌রিক নির্যাত‌নের অভি‌যোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে এক ঔষধ কেম্পানির প্রতিনিধির বিরুদ্ধে ফার্মাসিস্টকে মার ধরের অভিযোগ পাওয়া গেছ। সূত্র জানায় গত সোমবার বিকাল পাঁচ টায়, রাবেয়া নামে এক রোগী দেখে ডাঃ সৌরভ বিশ্বাস প্রেসক্রিপশন করেন।

ডাঃ সৌরভ বিশ্বাস চেম্বার থে‌কে চলে যাওয়ার পরে টিম ফার্মার প্রতিনিধি মোঃ মহসিন, মের্সাস নলছিটি মেডিকেল হলে চলে আসে এবং রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে তার কোম্পানির এন্টিবায়োটিক ঔষধটি দিতে বলে।

মের্সাস নলছিটি মেডিকেল হল এর মালিক আব্দুস ছালাম মহসিন কে বলেন ডাঃ প্রেসক্রিপশনে যে ঔষধ লিখেছেন তা পরিবর্তন করা যাবেনা।

মো. মহসিন তার কথা না শুনে দোকানের ভিতরে ঢুকে তার কোম্পানির ঔষধ তাক থে‌কে না‌মি‌য়ে নিয়ে রাবেয়া নামের রোগীর হাতে তুলে দেয় আর বলে আমার কোম্পানির ঔষধের মান ভালো এই ঔষধ না খেলে কিডনী জ্বলে যাবে এবং ডাঃ সৌরভের লেখা ঔষধ প্রেসক্রিপশন থেকে কেটে নিজ হাতে তার কোম্পানীর ঔষধ এর নাম লিখে দেয় মো. মহসিন ।

নলছিটি মেডিকেল হলের মালিক আঃ ছালাম বাঁধা প্রদান করলে মো. মহাসিন ক্ষিপ্ত হয়ে নলছিটি মেডিকেল হলের মালিক ছালাম কে গলা চেপে ধরে কিল- গুসি মারতে থাকে, ছালামের ডাক -চিৎকারে পার্শ্বের ফার্মেসীর লোকজন চলে এসে মহাসিনের হাত থেকে ছালাম‌কে উদ্ধার করে বলে ছালামের অভিযোগ।

এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে নল‌ছি‌টি ঔষধ ব‌্যবসায়ী সমিতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন আঃ ছালাম।

এই ঘটনার বিষয় মো.মাহসিনের এর কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন নলছিটি মেডিকেল হলের মালিক আঃ ছালামের সাথে আমার কোন বিরোধ নাই, তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন যা ছিল তা তিনি পরিশোধ করে দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD