শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সিটিজেন ফাউন্ডেশন’র সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

সিটিজেন ফাউন্ডেশন’র সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন।

রোববার বিকেলে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, সাইদুল ইসলাম, এস আর সোহেল, পৌর কমিটির সভাপতি শরিফুল ইসলাম পলাশ, কুশঙ্গল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, সদস্য সচিব তুহিন মিত্র, পৌর কমিটির প্রচার ও প্রকশনা সম্পাদক গাজী আরিফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান উপস্থিত থেকে মানুষকে সচেতন করেন।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন জানান, মানবিক কাজে ঐক্যবদ্ধ সিটিজেন ফাউন্ডেশন। আমরা সবসময় মানুষের সেবায় নিয়োজিত। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই। তাই সংগঠনের নেতৃবৃন্দ বিনাপ্রয়োজনের যারা ঘোরাফেরা করছে তাদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সকল মানকিক কাজে সিটিজেন ফাউন্ডেশন জনগনের পাশে থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD