শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ইউপি মেম্বরারদের শপথ

নলছিটিতে ইউপি মেম্বরারদের শপথ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির নলছিটিতে উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৮৮ জন সাধারণত সদস্যদের
শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
এ সময় প্রধান অতিথী হিসেবে ভার্চুয়াল্লী সংযুক্ত ছিলেন ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, নরঠিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লসনকর। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় রানাপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশার এ কে এম আবদুল হক, দপদপিয়ার সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরের মো. আ. গফফার খান, কুশঙ্গল ইউনিয়নের মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নের কাজী জেসমিন আক্তার, মগড় ইউনিয়নের এনামুল হক শাহীন, মোল্লারহাট ইউনিয়নের এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু, কুলকাঠি ইউনিয়নের এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু ও নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝালকাঠি জেলার ৪ উপজেলার ৩১ইউনিয়নে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি তিনটি উপজেলার ২২ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD