শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ছাত্রলীগের ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং

কসবায় ছাত্রলীগের ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ তিনগুণ।
এ অবস্থায় জেলাসহ নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার খোঁজ খবর নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। পাশাপাশি এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) কসবায় একযোগে পুরো উপজেলায় সচেতনতামূলক মাইকিং করেছে ছাত্রলীগ। মোট ৯২টি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে এ মাইকিং করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন এ কার্যক্রমে নেতৃত্ব দেন ও তিনি নিজেও মাইকিং করেন।

মাইকিংয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, কসবায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আইনমন্ত্রী সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেছেন। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হন ও বের হলে যেন মাস্ক ব্যবহার করেন সেই অনুরোধ করা হয়।মাইকিংয়ে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD