শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী দিল গ্লোব ফার্মাসিউটিক্যালস

নোয়াখালীতে ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী দিল গ্লোব ফার্মাসিউটিক্যালস

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, বাইপাপ মেশিনসহ ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী দিয়েছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪ টায় বেগমগঞ্জের আলীপুরে অবস্থিত গ্লোব ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট অফিসে এসব সামগ্রী বুঝে নেন জেলা স্বাস্থ্য বিভাগের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

গ্লোব এগ্রোভেট’র ব্যবস্থাপনা পরিচালক ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় খালেদ সাইফুল্লাহ বলেন, নোয়াখালী জেলার করোনা রোগীরা যাতে দ্রুত তাদের সেবা পেয়ে সুস্থ্য হয়ে ঘরে ফিরতে পারে তার জন্য গ্লোব ফার্মাসিউটিক্যালসের এই প্রচেষ্টা। আগামীতেও করোনা রোগীদের জন্য গ্লোব ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, নোয়াখালীর মানুষের জন্য করোনা চিকিৎসায় গ্লোব ফার্মাসিউটিক্যালস কর্তৃক বিনামূল্যে ১৭ টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৫ টি সিলিন্ডার (৪০ লিটার), ১০ টি বাইপাপ মেশিন ও ১০ কার্টুন হ্যান্ডগ্ল্যাভস দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD