রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

নোয়াখালীতে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬১৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৬২শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তের হাজার ১৩৯ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৫৭শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯জন, সুবর্ণচরে ৫জন, বেগমগঞ্জ ৫৬জন, সোনাইমুড়ীতে ৯জন, চাটখিল ১৬জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২১জন। মৃত্যুর হার ১দশমিক ২৩ শতাংশ।

বুধবার ( ১৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ৯টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩জন, সুবর্ণচরে ১২জন, হাতিয়া ১জন, বেগমগঞ্জ ৪০ জন, সোনাইমুড়ী ২৯জন, চাটখিল ১০জন, সেনবাগ ১৪জন,কোম্পানীগঞ্জ ২২জন, কবিরহাটে ৩২জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ১০শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৮২০ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৭৬ জন ও আইসোলেশনে রয়েছেন ৭ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD