রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে নোয়াখালীতে ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ এর যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রলীগের তত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন একরামুল করিম চৌধুরী এমপি। এ সময় সাংসদ এক লাখ সার্জিক্যাল মাক্সও দিয়েছেন অক্সিজেন ব্যাংককে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জানান, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ অক্সিজেন ব্যাংকে ৫০টি সিলিন্ডার থাকবে। আজ ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। খুব দ্রুত আরও ৩০ টি সিলিন্ডার এই অক্সিজেন ব্যাংকের সাথে যুক্ত হবে। এটি পরিচালনা করবে জেলা ছাত্রলীগ। জেলার গরীব অসহায় করোনা রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। আজ ১ লাখ মাস্ক বিতরণের জন্য দিয়েছি। অল্পকিছুদিনের মধ্যে আরও ১ লাখ মাস্ক বিতরণের জন্য দেওয়া হবে। একই সঙ্গে ছাত্রলীগ বিভিন্ন স্থানে নিয়মিত মাক্স বিতরণ করবেন বলেও জানান তিনি।

এদিকে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরrণ করেছেন। খাদ্য সামগ্রীতে ছিল, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD