শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দ্বীপ হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

দ্বীপ হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা।

এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আজমার খাল এলাকার একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব চিংড়ি পোনা জব্দ হয়।

বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে.এ এস এম লুৎফর রহমান, (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয় ।

যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। পরে, পোনাসমূহ উপজেলা মৎস্য অফিসার এর উপস্থিতিতে আজ সকাল ৭ টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায় নি।

এছাড়া, নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন শৃংঙ্খা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে বলে তিনি জানান

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD