রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ১ হাজার পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ১ হাজার পরিবার

আবুল খায়ের স্বপন।।

করোনা পরিস্থিতির কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া পরিবহন খাতের শ্রমিক ও রিসি সম্প্রদায়ের এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর ইউএনও পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় ডিসি হায়ত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি হাজী জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, সেমাই এক প্যাকেট, দুধ ২০০ গ্রাম, আলু এক কেজি, পেয়াজ ১ কেজি, নুডলস ১ কেজি ও সাবান ২ টি।

ডিসি হায়ত-উদ-দৌলা খান বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন খাতের শ্রমিকদের ও রিসি সম্প্রদায়ের ১ হাজার জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, যাদেরই খাদ্য সহায়তার প্রয়োজন হচ্ছে ৩৩৩ কল করলে খাদ্য সহায়তা পোঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি কোরবানির ঈদে সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান করেন।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো পরিবহন খাত। কর্মহীন হয়ে পড়া ৩০০ জন বাস শ্রমিক, ২৮৫ জন ট্রাক শ্রমিক, ৬৫ জন মাইক্রো শ্রমিক ও রিসি সম্প্রদায়ের ৩৫০ জনের মাঝে আজ প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে। তিনি আরো জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ২ শত পরিবারকে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর এই মানবিক খাদ্য সহায়তা পেয়ে পরিবহন খাতের শ্রমিকের ও রিসি সম্প্রদায়ের লোকজন ডিসি ও ইউএনওকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD