রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে পলাতক আসামি ইয়াবাসহ আটক

সুবর্ণচরে পলাতক আসামি ইয়াবাসহ আটক

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে ৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ৩২ পিস ইয়াবাসহ আটক করেছে চরজব্বার থানা পুলিশ।

আটককৃত মো.হাসান (৪১) উপজেলার চরজব্বার ইউনিয়নের উত্তর চর বাগ্যা গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে।

রোববার (১৮ জুলাই) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চর বাগ্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এছাড়াও চুরি,ডাকাতি, মাদক মামলাসহ ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তারিক খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD