শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বকশিগঞ্জে নববধূর আত্মহত্যা

বকশিগঞ্জে নববধূর আত্মহত্যা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

বিয়ের ৭ মাস পার না হতেই আত্মহত্যার পথ বেছে নিলো নূরানী বেগম (২০)। রোববার ১৮ জুলাই ২০২১ ভোরে পরিবারের অজান্তে বাড়ীর পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভার গোওয়ালগাঁও মধ্য পাড়া এলাকায় মেয়েটির বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।ভেনগাড়ী চালক তার বাবা নূরনবী পেশায় একজন ভেন চালক। পার্শ্ববর্তী শ্রীরবদী উপজেলার মাধবপুর এলাকার আওয়াল মিয়ার ছেলে গার্মেন্টস শ্রমিক সোলাইমানের সঙ্গে তার বিয়ে হয়। তিন দিন আগে নূরানী বেগম নিজ বাড়িতে আসে। আত্মহত্যার কিছুক্ষণ পর তার স্বামী গার্মেন্টস শ্রমিক সোলাইমান ঢাকা থেকে ঈদের ছুটিতে নূরানীদের বাড়ীতে আসে।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD