শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার পর শান্তির প্রস্তাব কাদের মির্জার

ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার পর শান্তির প্রস্তাব কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের হামলার ১০ দিনের মাথায় প্রতিপক্ষ চৌধুরী বাড়িতে গিয়েছেন।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে (সাবেক এমপি আবু নাছের চৌধুরী বাড়ি) যান কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল জানান, আগামী মঙ্গলবার আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি আকস্মিকভাবে আমাদের বাড়িতে আসেন । এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভেদাভেদ ভুলে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন।
ভাইস চেয়ারম্যান রুমেল বলেন, তিনি তার কয়েকজন অনুসারী নিয়ে বাড়িতে এসেছেন। আমরা সামাজিক সৌজন্যতা দেখিয়েছি। তবে আমরা আমাদের অনুসারীদের ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। যখন যা হবে আমাদের অনুসারী আ.লীগও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। এতে আমাদের অনুসারী কেউ ভুল বুঝবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন সবুজ, কাদের মির্জা ঘোষিত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস প্রমূখ।

উল্লেখ্য, গত (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে হামলা চালায় কাদের মির্জার অনুসারীরা। এসময় হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা পিটিয়ে ও কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD