শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আর নেই

বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আর নেই

স্কাউটার শেখ ফাহিম ফয়সাল।
প্রাতঃভ্রমনে কসবা পুরাতন বাজার- রেলওয়ে স্টেশন পাকা পথে শত শত নারী-পুরুষের মাঝে দীর্ঘ দেহী কয়েকজনকে নজরে না এনে চলাই মুশকিল। প্রায় সময় একজনকে কসবা থানা জামে মসজিদ ঘেঁষে রাস্তায় প্রবীণ সুঠাম দেহের অধিকারী একজনকে সালাম বিনিময় করতাম। শোক সংবাদ প্রচারে বুঝে উঠতে পারিনি ব্যক্তিটি কে? মৃতদেহ দেখে চিনতে আর দেরি হলো না। তিনি হলেন, কসবা পৌর সদরের সুশীল সমাজের অন্যতম পরিচিত মুখ বিডিআরের (বিজিবি) সাবেক সহকারী পরিচালক বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাহেব। গত ২১ জুলাই বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ৮৫ বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর গ্রামের বাড়ি কসবা উপজেলার বিলঘর গ্রামে। তিনি কসবা পৌরসদরের নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন।
গত বৃহস্পতিবার বাদ আছর কসবা থানা ঈদগাহে তাঁর নামাযে জানাযা শেষে কসবা থানা মসজিদ সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
তিনি কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ এনামুল হক ও কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগের টিআই এমদাদুল হকের পিতা। তাঁর মৃত্যুতে কসবার বীরমুক্তিযোদ্ধাবগণ, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD