শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুড়িয়ে পাওয়া শিশুকে মায়ের কাছে পৌছে দিলেন ‘হৃদয়ে ঝালকাঠি’

কুড়িয়ে পাওয়া শিশুকে মায়ের কাছে পৌছে দিলেন ‘হৃদয়ে ঝালকাঠি’

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
মাত্র ১৩ মাসের শিশুকন্যা টাপুরকে কুড়িয়ে পাওয়ার পর ঢাকা মিরপুরে তার মায়ের কাছে পৌঁছে দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে ঝালকাঠি। লকডাউনের মধ্যেই গতকাল সকালে তাকে তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

কঠোর লকডাউন শুরুর আগে স্ত্রী সুমা শীলকে নিয়ে বরিশাল লঞ্চঘাটে আসেন সুশান্ত শীল। স্ত্রী-সন্তানকে নিয়ে যাবেন রাজধানীর মিরপুরের শ্বশুরবাড়িতে। সুশান্তের কোলে ছিল টাপুর ও সুমার কোলে ছিল টুপুর। ভিড়ের কারণে বিচ্ছিন্ন হয়ে জান। ঘাটে তিনি যখন হন্যে হয়ে তাদের খুঁজছিলেন, তখন বেজে ওঠে মোবাইল ফোন। অপর প্রান্ত থেকে স্ত্রী জানান, তিনি আছেন সুন্দরবন লঞ্চে। কিন্তু তখন আর ঢাকায় যাওয়ার উপায় নেই সুশান্তের। কারণ ঘাট ছেড়ে যায় সব লঞ্চ। পরে টাপুরকে নিয়ে ঝালকাঠির কিস্তাকাঠি আবাসনের বাড়িতে ফিরে আসেন সুশান্ত। এ বিষয়ে বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি আসিফ ইকবাল শুক্রবার রাতে যান ঝালকাঠি সদরের উত্তর কিস্তাকাঠি আবাসনের ২৪ নম্বর ব্যরাকে সুশান্তু ও টাপুরের কাছে। গিয়ে দেখা যায় টাপুরকে সুজি রান্না করে খাওয়াচ্ছিলেন সুশান্ত।  শুসান্ত জানান ঘুম থেকে উঠেই মা ও বোনকে খুঁজতে থাকে টাপুর। মেয়েকে একা সামলাতে ও খুশি রাখতে হিমশিম খাচ্ছেন।সংগঠনের কর্মকর্তা আসিফ টাপুরকে রাজধানীতে মায়ের কাছে পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। তাতে মুহূর্তেই রাজি হয়ে যান সুশান্ত। হৃদয়ে ঝালকাঠি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আসিফ জানান- আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি এবং আমার অন্যান্য কর্মকর্তা ও উপদেষ্টাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে এই দায়িত্ব নিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD