বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:-

দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক (৫৫) নামে এক বাংলাদেশিকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতদল।

শনিবার (২৪জুলাই) দুপুরে পুমালাঙ্গা প্রভিন্সের এরমোলার পার্শ্ববর্তী টাউন আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন।

স্থানীয় বাংলাদেশী রাজিব ভুইয়া জানান, দুপুর ১টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাড়িয়ে থাকেন। এসময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢুকে। দোকান ডাকাতি করার সময় মানিকের গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে মানিককে হত্যা করে। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, নিহত মানিক কয়েকমাস যাবত দেশে যাবার উদ্দেশ্যে দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেন নি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল।

তিনি বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছলে বোরহানের বৃদ্ধা মা, তার স্ত্রী, ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD