শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে মুজিববর্ষের ঘর চাই ফিরোজা খাতুন

সুবর্ণচরে মুজিববর্ষের ঘর চাই ফিরোজা খাতুন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎ শর্টকাটে ভয়াবহ অগ্নিকান্ডে দিনমজুর মো. নুর নবী (৪০) এর বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ০২ ঘটিকায় উপজেলার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ০১নং ওয়ার্ড কুকিজ মার্কেট সংলগ্ন আবুল দরবেশের বাড়িতে এমন ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শারমিন আক্তার (২৪) জানান, আমাদের বাড়িতে চারটি ঘর রয়েছে আলাদা আলাদা ভাবে। এর মধ্যে কেউ হাসপাতালে, কেউ বেড়াতে, কেউ বিভিন্ন জায়গায় যাওয়ায় সেদিন বাড়িতে কেউ ছিলনা। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ঘরের উপর থেকে ধৌঁয়া দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দিলে তারা এসে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। পরবর্তীতে বিদ্যুতের ক্যাবল যখন পুড়ে মাটিতে পড়ে যায় তখন আগুন নিয়ন্ত্রনে আসে। আমরা ধারণা করছি বিদ্যুতের তার থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

দিনমজুর মো. নুর নবী জানান, আমি একজন দিনমজুর, মাঠে কাজ করলে পেটে ভাত আসে। হঠাৎ এমন দূর্ঘটনা ঘটবে এটা কখনো আসাও করিনি। আমি প্রশাসনের নিকট ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি মুজিববর্ষের ঘর চাই। যাতে আমার বিবি ও বাচ্চাদের নিয়ে থাকতে পারি।

মো. নূর নবীর স্ত্রী ফিরোজা খাতুন (৩২) অশ্রুভেজা চোখে জানান, ঈদের পরের দিন আমার দুইটি মেয়ে বিবি রহিমা(১৫) ও বিবি ফাতেমা (০৭) ও স্বামী নূর নবীকে নিয়ে সকাল ১১ ঘটিকায় একই উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ২ টার সময় খবর শুনতে পাই আমাদের বসত ঘরে আগুন লেগেছে। এটি শুনে তাৎক্ষণিক বাবার বাড়ি থেকে এসে দেখি সমগ্র ঘর পুড়ে ছাই। বাঁচাতে পারিনি মাদ্রসা পড়ুয়া মেয়ের জামা পোশাক ও বই খাতা।

তিনি আরো বলেন, আমার স্বামী একজন দিনমজুর। সে বিভিন্ন খেত-খামারে কাজ ও বদলা দিলে আমাদের পেট চলে। আমার স্বামীর সে সামর্থ নাই যে তিনি নতুন করে একটা ঘর দিবেন। তিনি একজন সামান্য দিনমজুর। বর্তমানে গাঁয়ের পোশাক ছাড়া আমাদের আর কোনো সম্বল নেই। নেই কোনো আসবাবপত্র। আজ ৫ দিন হয়ে গেলেও কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। আমার স্বামী ও দুই মেয়ে নিয়ে এখন পাশের অন্যের ঘরে আশ্রয় নিয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি মুজিব বর্ষের ঘর উপহার চাই। তিনি যেনো আমাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

স্থানিয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেন জানান, এ বিষয়ে আমি অবগত আছি। ক্ষতিগ্রস্ত মো: নূর নবী’সহ তাদের পরিবার পরিজনদেরকে সুবর্ণচর উপজেলা প্রশাসনের নিকট পাঠিয়েছি। এছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগীতা থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD