শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শাবাব ফাউন্ডেশন’র ২৮তম মানবিক দাফন সম্পন্ন

শাবাব ফাউন্ডেশন’র ২৮তম মানবিক দাফন সম্পন্ন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি শাবাব ফাউন্ডেশন তাদের ২৮তম মানবিক দাফন সম্পন্ন করেছে। সোমবার সকালে তাঁরা মরহুমার দাফন সম্পন্ন করেন।
ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের জাবেদ খানের স্ত্রী খাদিজা বেগম করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রবিবার রাত সারে ৯টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
খাদিজা বেগমের মৃত্যুর খবর পেয়ে মরহুমার গোসল, জানাজা ও দাফনের কাজে মুফতি জায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানীর নেতৃত্ত্বে ছুটে যায় নলছিটি শাবাব ফাউন্ডেশন’র ৪ জন মহিলা সদস্যসহ ১০ সদস্যের একটি মানবিক দল।
এটি শাবাব ফাউন্ডেশন’র মহিলাদের ৩য় এবং শাবাব ফাউন্ডেশন’র ২৮ তম দাফন কাজ।
মানবিক এই সংগঠনের একাধিক দায়িত্বশীল জানান করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে যে কেউ মৃত্যু বরন করলে বিনা খরচে তারা মৃতের দাফন কাফনের কাজ সম্পন্ন করবেন। এ জন্য মুফতি জায়নুল আবেদিন’র ০১৭৬১৫৯৫০২২ নম্বর অথবা মুফতি হানযালা নোমানি’র ০১৭৪৩৮৭৭৩২২ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD