শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক শিশু নিহত

কসবায় মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক শিশু নিহত

আবুল আয়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা আক্তার নেত্রকোনার আটপাড়া উপজেলার সদর ইউপির মোবারকপুর গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে। দুর্ঘটনায় আরো অন্তত ১২জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পারুল, রিনা, তাহমিনা, নিহত ইভার মা ইয়াছমিন, তরিকুল, সিরাজ, রাজেশ ও শারমিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া নিহত ইভার বাবা ইব্রাহীমসহ আরো কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা সবাই গার্মেন্টস কর্মী। তারা নেত্রকোনা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাদের সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে নেত্রকোনা থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি মাইক্রো চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে কসবা এলাকায় মাইক্রোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় মাইক্রোটিতে থাকা অন্তত ১৩ জন আহত হয়। মাইক্রোর যাত্রীরা সবাই চট্টগ্রামের একটি গার্মেন্টস কর্মী। ঈদের ছুটি কাটিয়ে চাকরি বাঁচাতে লকডাউনকে উপেক্ষা করে রাতের আধারে তারা কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন।
পরে দুর্ঘটনায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD