শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বকশিগঞ্জে প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে গণধর্ষণ

বকশিগঞ্জে প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে গণধর্ষণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা। বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২১ সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে লাউচাপড়া পিকনিক স্পটের পাশে পাহাড়ে সন্ধ্যায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে প্রেমিক, দুই বন্ধু ও স্থানীয় দুই ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত ৫জন ধর্ষককে আটক করেছে পুলিশ।
তারা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোমরভাঙ্গি পুরাতন পাড়ার শফিকুল ইসলামের ছেলে হোসাইন শান্ত (২১), আজিজুল বেপারীর ছেলে আমিনুল (২১) তজিমলের ছেলে আঙ্গুর আলম (২৩), বকশিগঞ্জের পলাশতলা এলাকার হানবির ছেলে হিটলার (৪৮) ও চর কাউনিয়া সীমার পাড় এলাকার মৃত রেজাউল করিমের ছেলে আজাদ (৫০)।
পরে স্হানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্ত ধর্ষকদের আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৯ জনকে আসামি করে রাতেই বকশিগঞ্জ থানায় একটি মামলা করেছেন। শুক্রবার ৩০ জুলাই সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে লাউচাপড়া পিকনিক স্পটে নিয়ে যান ওই তরুণ। সঙ্গী হয় আরও ৪ বন্ধু। লক ডাউনের পিকনিক স্পট বন্ধ থাকায় পাশের পাহাড়ে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকার শুনে তারা ঘটনা স্হলে এগিয়ে আসেন ও পুলিশকে খবর দেয়। এ সময় কয়েক জন পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষায় জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD