বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ডুয়েট এর প্রো-ভাইস চ্যান্সেলর হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ আব্দুর রশিদ

ডুয়েট এর প্রো-ভাইস চ্যান্সেলর হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ আব্দুর রশিদ

বিশেষ প্রতিবেদক: এস এম শাহনূর

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর আদেশক্রমে গত ২৯ জুলাই ২০২১ ইং উপ-সচিব নূর ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড.মোহাম্মদ আব্দুর রশিদ, প্রফেসর, পুরকৌশল বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট), গাজীপুর- কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ১৯৬৩ সালের ২৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউরখন্ড ইউনিয়নের কোনাউর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৃত মুন্সি আব্দুল আহাদ এবং মাতার নাম মৃত ছালেহা খাতুন।

তিনি ১৯৭৫ সালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুল পেয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলাতে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৮ সালে এস. এস. সি. পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১৮ তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচ. এস. সি. এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৬ সালে বি.এস.সি.(সিভিল ইঞ্জিনিয়ারিং, ফাস্ট ক্লাস ২১০ জনের মধ্যে ১৬তম) ও ১৯৯৩ সালে এম.এস.সি. ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পি. এইচ. ডি. ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড ট্যাকনোলজিতে (ডুয়েট) প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।তার আগে উত্তরা উইনিভার্সিটিতে স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভাইরনমেণ্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডীন হিসেবে কর্তব্য ছিলেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ভবনের নকশা করা এঁ যজ্ঞেশ্বরিয়ানের রয়েছে ১২টিরও বেশি জার্নাল পেপার। তিনি ইন্সটিটিউট ইঞ্জিনিয়ারস অব বাংলাদেশ (আইইবি) এর একজন সম্মানিত ফেলো। উল্লেখ্য তিনি ২০১৪ সালে কিছু দিনের জন্য উক্ত বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এর দায়িত্বও পালন করেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর আদেশক্রমে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ প্রদান করায় তাঁর সহকর্মী; বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ও কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,বর্তমান ও প্রাক্তন ছাত্র/ছাত্রীরা শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রেখেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD