শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন আইনমন্ত্রী

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন আইনমন্ত্রী

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার সকাল ১০টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল উপহারের অক্সিজেন সিলিন্ডারগুলো ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্ল্যার হাতে তুলে দেন।

তখন উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসক শ্যামল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলু প্রমুখ।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘আইনমন্ত্রী একজন মানবিক মানুষ। করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রী মহোদয়ের নিজস্ব অর্থে অক্সিজেন সিলিন্ডারগুলো কিনে আখাউড়ার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের জনগণকে উপহার দিয়েছেন। তিনি আরও অক্সিজেন সিলিন্ডার দেবেন বলেন আশ্বাস দিয়েছেন।’

মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিভিল সার্জন ডা. একরাম উল্ল্যা বলেন, এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার। মন্ত্রীর এ উপহার বহু মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD