শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
যুগে যুগে সকল অপশাসকের পতন হয়েছে, কাদের মির্জার পতনও হবে: রাহাত

যুগে যুগে সকল অপশাসকের পতন হয়েছে, কাদের মির্জার পতনও হবে: রাহাত

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত বলেছেন, আজকে কোম্পানীগঞ্জে যে অপশাসন ও অপরাজনীতি চলছে। আমরা এর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি, পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে এ অবস্থান থেকে সরাতে পারে।

কোম্পানীগঞ্জে যে ক্যাডার ভিত্তিক অপরাজনীতি চলছে। এ রাজনীতি আমরা প্রত্যাখান করি। আমরা কর্মি বান্ধব এবং জনগণ নিয়ে রাজনীতি করেছি। এ রাজনীতি আমরা করব।

সোমবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস নৈরাজ্য যারা করছে। যুগে যুগে সকল অপশাসক ও স্বৈরশাসকের পতন হয়েছে। স্বৈরশাসক ছিলেন এরশাদ, জিয়াউর রহমান। তারা কি বেঁচে আছে, এরশাদ শিকদার কি বেঁচে আছে। সবার পতন হয়েছে। এ আব্দুল কাদের মির্জারও পতন হবে। আপনাদেরকে নীতি নৈতিকতা দিয়ে এ যুদ্ধ সংগ্রাম করতে হবে।

তিনি আরও বলেন, দুই জন মানুষের জীবন। অনেক নেতাকর্মীদের রক্তের ওপর দিয়ে আমরা কারো সাথে কোন সমঝোতা করতে পারিনা। আজকে সমঝোতার অনেক প্রস্তাব আসছে। সমঝোতা করার জন্য আমাদেরকে নানা রকম লোভনীয় অপার দেয়া হচ্ছে। নেতাকর্মিদের সাথে বেইমানি করার কোন সুযোগ আমাদের নেই। প্রয়োজনে আমরা রাজনীতি করবনা। তবুও আপনাদের ছেড়ে যাবনা।

আপনাদের নিয়ে, হয়তো সময় লাগবে, এ যুদ্ধে বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যদ্ধ থাকলে,শুধু ধারাবাহিক সাংগঠনিক কাঠামোতে রাজনীতি করে গেলে এ যুদ্ধে জিতব ইনশাআল্লাহ। আমরা জানি আপনারা কঠিন সময় পার করছেন। ঠিকমত নিজের কাজকর্ম গুলো পর্যন্ত করতে পারছেননা। তারপরও ধৈর্য ধরে আপনারা এ আন্দোলনে থাকায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.হানিফ সবুজ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালেহকীন রিমন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD