রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সেনবাগ উপজেলায় লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী

সেনবাগ উপজেলায় লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে লুডু খেলায় বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত নুসরাত জাহান মুনিয়া (১৬) উপজেলার বীজবাগ ইউনিয়নের হাট পুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সী বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার বিকেলের দিকে মুনিয়াকে তাঁর মা লুডু খেলায় বাধা দিয়ে বকাঝকা করে। এ ঘটনার জের ধরে সে একই দিন সন্ধ্যার দিকে পরিবারে সদস্যদের অজান্তে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবাবের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি বাতেন বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD