রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩২ শতাংশ, প্রাণহানি ৩

নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩২ শতাংশ, প্রাণহানি ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার উর্ধগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯শতাংশ। এদিন ৭০৯জনের নমুনা পরীক্ষা করে ২২৯জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।

বুধবার ( ৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৫৬৮ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪জন, সুবর্ণচরে ৫জন, হাতিয়া ২জন, বেগমগঞ্জ ৬০জন, সোনাইমুড়ীতে ১৫জন, চাটখিল ২৩জন, সেনবাগে ২৫জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭জন, সুবর্ণচরে ১জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৫৩জন,সোনাইমুড়ীতে ৪৭জন,চাটখিল ৩৩জন, সেনবাগ ৩৯জন, কবিরহাটে ১৬জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ৩২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৯শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD